জয়ের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সেনবাগে ছাত্রলীগের বিক্ষোভ
11
চ.নো.রিপোর্ট-

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে সংসদে এবং সংসদের বাহিরে বিরোধীদলীয় চিফ হুইপ সাংসদ জয়নাল আবদিন ফারুকের লাগামহীন মিথ্যাচার ও বক্তব্যের প্রতিবাদে শনিবার তাঁর নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
বিকেল সোয়া চারটায় উপজেলা চত্বরের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা এসময় বিরোধীদলীয় চিফ হুইপ ফারুকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি জহিরুদ্দীন মাহমুদ লিফটন, বর্তমান সহসভাপতি শিহাবউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সভাপতি ইমন ভট্ট, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আল-মামুন ও ফিরোজ আলম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
চলতি সংবাদ