‘‘যুদ্ধাপরাধীদের বিচারে ঐক্যবদ্ধ জাতি’’ শ্লোগান নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক অভিযাত্রা দলটি গত ১৪ মার্চ রবিবার কুমিল্লা থেকে চট্রগ্রাম যাওয়ার পথে দুপুরে ফেনী শহীদ মিনারে এক সমাবেশ করে। সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সভাপতি এডভোকেট জাহিদ হোসেন খসরুর সভাপতিত্বে আলোচনা সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন ইউছুফ, নাট্যব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, গোলাম কুদ্দুস, মফিদুল হক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতা মাসকুর এ সাত্তার কল্লোল, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রহমান বিকম সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা স্বাধীনতার মাসেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার জন্য সরকারের কাছে দাবী জানান। আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, এ অভিযাত্রা দলে ৪৫ জন সদস্য দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে দেশব্যাপি যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার জন্য জনমত গড়ে তুলছেন।