বেগমগঞ্জে কিশোরী গনধর্ষণের শিকার, গ্রেপ্তার ৪
বেগমগঞ্জ প্রতিনিধি-
নোয়াখালীর বেগমগঞ্জে ১৮ বছর বয়সের এক কিশোরী গণধর্ষনের শিকার হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভূঁইয়ারহাট এলাকায় এ ঘটনার পর। রাতেই চৌকিদারে সহায়তা কিশোরীর আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন তোফায়েল, রিপন হোসেন আকাশ, আব্দুর রহিম ও জসিম উদ্দিন নামের ৪ লম্পটকে আটক করে। শুক্রবার স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করার চেষ্ট করা হলে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে রসুলপুর ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানা  পুলিশ আটককৃত চারজনকেই থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত (শুক্রবার বিকাল সাড়ে ৫টা) এই ঘটনায় চারজনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ওই কিশোরী বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাদিরপুর ইউনিয়নের সাহেবের হাট এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের বাড়িতে আসার পথে অটোরিকশা চালক মোঃ তোফায়েল তাঁকে নির্দিষ্ট স্থানে না নামিয়ে পাশ্ববর্তী ভূঁইয়ারহাট এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে সেখানে তোফায়েল ও তাঁর অপর পাঁচ সহযোগী জোরপূর্বক তাঁকে ধর্ষণ করে।
এদিকে, সন্ধ্যার পরও ওই কিশোরী বাড়ি না ফেরায় তাঁর পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে ভূঁইয়ারহাট এলাকা থেকে তাঁকে উদ্ধার করে। পরে কিশোরী পরিবারের এবং গ্রামের লোকজনকে ঘটনা জানালে স্থানীয় চৌকিদারের মাধ্যমে তোফায়েল, রিপন হোসেন আকাশ, আবদুর রহিম, জসিম উদ্দিনকে আটক করা হয়। পরবর্তীতে রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে আটককৃতরা বিষয়টি মিমাংসার নামে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এতে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে।
রসুলপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মেয়েটি কিছুটা হাবাগোবা প্রকৃতির। তাঁর সরলতার সুযোগ নিয়ে অভিযুক্তরা ওই ঘটনা ঘটায়। তা ছাড়া গতকাল শুক্রবার সকালে অভিযুক্তরা ইউনিয়ন পরিষদ কার্যালয়েও ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এনিয়ে জানতে চাওয়া হলে ঘটনাস্থলে যাওয়া বেগমগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানান, ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসার উদ্যোগের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ভিকটিম এবং অভিযুক্ত চারজনকে থানায় নিয়ে আসেন। এই ঘটনায় ভিকটিমের পিতা সেকান্দার মিয়া বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সড়ক দূর্ঘটনা, অপরাধ ও হামলা-সংঘর্ষ