জুলহাস তালুকদার-
আনন্দমুখর পরিবেশে শুরু হয়েছে এফপিএল ক্রিকেট উৎসব। রোববার বিকাল তিনটায় ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে জেলার বিভিন্ন স্থান থেকে ২০ দলের অংশগ্রহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেনী পাওয়ারফুল ক্রিকেট লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আবদুল কুদ্দুস খান।
উদ্বোধনী খেলায় রামপুর সুপার কিংস ৪০ রানে ছাগলনাইয়া সুলতান আহমদ ফাউন্ডেশন পাঠাগারকে পরাজিত করে। উদ্বোধনী ম্যাচ শত শত দর্শক উপভোগ করেন। বিজয়ী দলের ফাহাদ ৬০ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।