জুলহাস তালুকদার, ফেনী-
ফেনীতে এফাজ উদ্দিন ভুট্টু (৩৫) নামের পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। বৃহস্পতিবার রাতে শহরের মহিপালস্থ বিএডিসি ভবনের সামনে দুর্বিত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এফাজ উদ্দিন সোনাগাজী উপজেলার চানদলা গ্রামের ওহিদের রহমানের ছেলে।
মৃতের স্ত্রী শিপন আরা আক্তার পাখি জানান, বৃহস্পতিবার দেড়টার দিকে ভুট্টুর কাছে একটি ফোন আসলে সে ঘর থেকে বের হয়ে যায়। পরে শুনতে পায় তাঁর স্বামীকে মেরে মহিপালে ফেলে রেখে হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশটি পুলিশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।