
চ.নো.রিপোর্ট-
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে সেক্টর কমান্ডারর্স ফোরাম। বৃহস্পতিবার বিকাল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত নোয়াখালী টাউনহল চত্বরে জেলা শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচীতে সেক্টর কমান্ডার ফোরামের নোয়াখালী ইউনিটের সদস্য ছাড়াও মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার ফোরামের জেলা সম্বয়কারী এমরান মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, ফোরামের সদস্য ডা. আবদুস সাত্তার ফরায়জী, শাহ এমরান মোঃ সুজন, সাংবাদিক আবুল হাসেম, কমিউনিষ্ট পার্টির নেতা জাফর উল্লা বাহার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর, আমরা মুক্তিযোদ্ধার সন্তান নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি রুদ্র মাসুদ প্রমুখ।






