নোয়াখালী সমকাল সুহৃদ সমাবেশের স্বাধীনতা শোভাযাত্রা
11
চ.নো.রিপোর্ট-
চেতনায় মুক্তিযুদ্ধ, প্রতিজ্ঞায় বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে সমকাল সুহৃদ সমাবেশ। শুক্রবার নোয়াখালীতে অনুষ্ঠিত হয় সুহৃদ সমাবেশের স্বাধীনতা শোভাযাত্রা।
সুহৃদ সমাবেশ নোয়াখালী শাখার আহবায়ক কামাল হোসেন মাসুদ, যুগ্ম আহবায়ক ফয়জুল ইসলাম জাহান, দিদারুল আলম, সদস্য জামাল হোসেন বিষাদ, শহিদুল ইসলাম মকুলসহ সমকাল সুহৃদদের অংশগ্রহণে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে এসে শোভা যাত্রা শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সমকালের নোয়াখালী প্রতিনিধি রুদ্র মাসুদ।
বিশেষ প্রতিবেদন