গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকটে জনগণের নাভিশ্বাস উঠেছে-ডাঃ দোলন
11
বিশেষ প্রতিনিধি-
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ কাজী মাযহারুল ইসলাম দোলন বলেছেন, কথায় আছে আওয়ামীলীগ যখনই ক্ষমতায় যায় তখনই দেশে বন্যা, খরা আর দুর্ভিক্ষ বাঁধে। এবারো এর ব্যাতয় হয়নি। সারা দেশে গ্যাস, বিদ্যুৎ ও পানির জন্য জনগণের মাঝে নাভিশ্বাস উঠেছে। দেশে আজ মানবাধিকার ভুলন্ঠিত। প্রতিদিনই পত্রিকার পাতায় উল্টালেই চোখে পড়ে খুন, নির্যাতন আর হামলা  সংঘর্ষের খবর। বুধবার রাতে নোয়াখালী সাংবাদিক ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের সাথে বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নিরপেক্ষ সংবাদ তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে ডাঃ দোলন বলেন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার আমুল পরিবর্তন আনার লক্ষে স্বাস্থ্য সম্পাদকের দায়িত্ব পাবার পর থেকেই আমি কাজ করে যাচ্ছি। তৃণমূল পর্যায়ের মানুষের মতামতের জন্য বেগমগঞ্জ থেকেই এই কাজ শুরু করতে চাই।
বিএনপি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, যারা নিজেদের সম্পদ রক্ষা করতে এবং ক্ষমতার ভাগাভাগি করতে ১/১১’র পরবর্তী সময়ে দলের সাথে বেঈমানী করেছে তাদের কখনোই বিএনপির সাধারণ নেতাকর্মীরা ক্ষমা করবে না।
সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় সাংবাদিকদের প থেকে বক্তব্য রাখে রুদ্র মাসুদ, এম এস জামাল, মুহাম্মদ জামাল উদ্দিন, এটিএস দীন মোহাম্মদ এবং সাবেক ছাত্রদল নেতা কামরুদ্দিন খান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন। এসময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিবেদন