
যুক্তরাষ্ট্র প্রতিনিধি-
জাতীয় শ্রমিকলীগ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে মুজিব নগর দিবসের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ এপ্রিল শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকাস্থ ঘরোয়া রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলমের সভাপতিত্বে এবং নিউইয়র্ক ষ্টেট শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকনের পরিচালনায় ‘৭১’র মুক্তিযুদ্ধে মুজিব নগর সরকারের স্মরণীয় ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সংসদের সিনিয়র ডেপুটি কমান্ডার ডাঃ মাসুদুল হাসান এমডি। প্রধান বক্ত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন এ কে এম আলমগীর, গোলাম কুদ্দুস, রুকন উদ্দিন ও ইদ্রিস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মীর্জা সাইফুল্যাহ, মোঃ জাহাঙ্গীর আলম, মোশারফ হোসেন, তৌফিক আহম্মদ খান পাঠান, পুলক বড়ুয়া, মোঃ হুমায়ুন কবির, এম মোশারফ হোসেন, আলমগীর মাওলা ও নিউইয়র্ক ষ্টেট শ্রমিক লীগের সহ-সভাপতি গাজী লুৎফুর রহমান প্রমুখ।
সভায় অভিলম্বে জাতীয় চার নেতার হত্যার বিচার শুরুর দাবি জানানো হয়। এছাড়া গত ৯ এপ্রিল জাতীয় চার নেতার অন্যতম কামরুজ্জামানের দৌহিত্র তানজির জামার অকাল মৃত্যু ও নিউইয়র্ক প্রবাসী সাহিত্যিক মোজাম্মেল হোসেন মিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। পরে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়।






