
চ.নো.রিপোর্ট-
পরিবর্তনের অঙ্গিকার নিয়ে নোয়াখালীতে পালিত হয়েছে দর্শকপ্রিয় টিভি চ্যানেল একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। একুশে টিভির ১১ বছরে পদার্পন উপলক্ষে গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিনে নোয়াখালী প্রেসকাবে আয়োজন করা হয় আলোচনা সভার। নোয়াখালী টিভি রিপোর্টারস্ ইউনিটির সভাপতি এ কে এম যোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই কাটা হয় একুশে টিভির জন্মদিনের কেক।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন একুশের টিভির নোয়াখালী প্রতিনিধি শামীম। আরটিভির নোয়াখালী প্রতিনিধি কবি জামাল হোসেন বিষাদের সঞ্চালনায় অনুষ্ঠাবে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী প্রেসকাবের সভাপতি আলমগীর ইউসুফ, সাধারণ সম্পাদক অধ্য বেলাল উদ্দিন কিরন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মমিন বিএসসি, নোয়াখালী টিভি রিপোর্টারস্ ইউনিটির সাধারণ সম্পাদক মেজবাহ উল হক মিঠু, নোয়াখালীর আঞ্চলিক গানের প্রতিকৃত অধ্যাপক আবুল হাসেম, কবি মিন্টু সারেং, সাংবাদিক এ বি এম কামাল উদ্দিন, এডভোকেট এমদাদ হোসেন কৈশোর প্রমুখ।






