ফেনীর পরশুরামে বিডিআরের বিওপি উদ্বোধন
জুলহাস তালুকদার-11
বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মইনুল ইসলাম এডব্লিউসি পিএসসি বলেন, সীমান্তে  বিওপি গুলোর দুরত্ব বেশী হওয়ায় সমস্যা হয়। তাই সীমান্তে বিওপি গুলোর দুরত্ব ৯ কিলোমিটার থেকে ৫ কিলোমিটারে নামিয়ে আনা হবে। বিডিআরকে অনেক শৃঙ্খলায় ফিরিয়ে আনা হয়েছে। বিডিআর বিএসএফের তুলনায় কম শক্তিশালী, তাই তিনি বিডিআরের সকল সমস্যায় স্থানীয় জনগনকে বিডিআরকে সহযোগিতা করার অনুরোধ জানান। পিলখানার কলঙ্ক দেশবাসীর পাশাপাশি তার ঘাড়ে এসে পড়েছে। তিনি কলঙ্কের দায় মোছন করে নিজে এবং দেশবাসীকে মুক্ত করবেন।
রোববার বিকেলে ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজেশপুর গ্রামে সুবারবাজার বিওপি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় যুগ্ন সচিব এ.এফ.এম নুরুস সাফা, কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল এস.এম ফরহাদ, ১৯ রাইফেল ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গাজী মোঃ সালাহ উদ্দিন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারসহ বিডিআরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ফেনীর সংবাদ