
মাহবুব আলম, দক্ষিণ কোরিয়া থেকে-
বিদেশের মাটিতে নিজের কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্যকে ধারণ করে প্রবাসী বাংলাদেশীরা মিলিত হয় নানা অনুষ্ঠানে। বাঙালীর চিরচেনা পহেলা বৈশাখ তথা নববর্ষের আনন্দে ভাগাভাগি যেনো দেশে নয় স্পর্শ করেছে প্রবাসীদের মনেও। তাই বাংলা নববর্ষ উপলক্ষে গত ১৮ এপ্রিল দক্ষিণ কোরিয়ার সিউলে মেতে উঠেছিলো সহস্রাধিক বাঙালী। সিউলের সরকারি সংবুক মিলনায়তনে এদিন বসেছিলো প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলা।
এক হাজারেরও বেশি বাংলাদেশী অভিবাসীর অংশগ্রহণে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে দেশীয় খেলা, খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজন করে দক্ষিণ কোরিয়াস্থ বাংলাদেশ দুতাবাস ও অভিবাসী ব্যবসায়ী এবং শ্রমিক সংগঠন।
অনুষ্ঠান সম্পর্কে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, এখানে অভিবাসীর সংখ্যা প্রায় ১২ হাজার। বাংলাদেশী অভিবাসীরা আমাদের দেশের সাংস্কৃতিকে বিশ্ববাসির নিকট পরিচয় করিয়ে দিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ দূতাবাস তাই সবাঙ্গিন সহযোগীতা করে আসছে তাতে। তিনি আরো বলেন, সামনে বাংলাদেশ ফেষ্টিবাল নামের অনুষ।ঠান করার পরিকল্পনা হাতে নিয়েছেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী আশরাফুজ্জামান হিমেলের মতে, যদিও দেশে মত করে এখানে বৈশাখকে পালন করা সম্ভব হয় না তারপরেও প্রবাসী বাংলাদেশীদের জন্য আনন্দময় অনুষ্ঠান এটি।
অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় দেশীয় খাবার পান্তাভাত ও অন্যান্য দেশীয় খাবার দিয়ে, যা থেকে আয়ের
অংশ ব্যায় করা হবে দেশের মানবতার সেবায়।পাশাপাশি হাড়ি ভাঙ্গাসহ বাচ্চাদের বিভিন্ন প্রতিযোগীতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষাংশে ছিলো বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কন্ঠশিল্পী সামিনা চৌধুরী, রোমানা ইসলাম ও হায়দারের পরিবেশনা। গোটা অনুষ্ঠান জুড়ে প্রবাসী বাংলাদেশীদের উচ্চ্বস ছিলো চোখে পড়ার মতো। স্বদেশের মাটি ছেড়ে সুদূর প্রবাসে বাংলাদেশের প্রতি অভিবাসীদের ভালোবাসা এই অনুষ্ঠানের মাধ্যমে আবারো প্রমান করে।






