চৌমুহনীতে গাঁজাসহ চার মাদক ব্যাবসায়ী গ্রেফতার
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে বৃহস্পতিবার দুপুরে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। এ11সময় তাঁদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এনিয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বেগমগঞ্জ থানা পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রবের নেতৃত্বে টিএসআই মোঃ রাশেদ খান চৌধুরী, এসআই ইব্রাহিম খলিল, এএসআই জসিম উদ্দিন, এএসআই মোঃ নাজিম উদ্দিন, এএসআই যশমন্ত মজুমদারসহ বিপুল ফোর্স নিয়ে। চৌমুহনীর গণিপুর উত্তরপাড়া (মহেশগঞ্জ বাজার) এলাকায় অভিযান চালিয়ে গাঁজার পুরিয়া বানানোর ময় আব্দুল মোতালেব ওরফে খোকন (৩৮), আনোয়ার (২৬), আবুল হোসেন (২৭) ও রুবেল (১৬)কে গ্রেফতার করে। এসময় তাঁদের কাছ থেকে ৪’শ গাঁজার পুরিয়াসহ এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রুবেলের বাড়ি সদর উপজেলার হাকিমপুর গ্রামে। সে কিছুদিন পূর্বে গ্রেফতার হয়েছিলো। অন্যদের বাড়ি চৌমুহনী পৌর এলাকার গণিপুর গ্রামে।
সড়ক দূর্ঘটনা, অপরাধ ও হামলা-সংঘর্ষ