চৌমুহনীতে ছিনতাইকালে রিভলবারসহ যুবক আটক
চ.নো.রিপোর্ট-11
নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র ছিনতাইকালে দেশীয় রিভলবারসহ সোহাগ (২০) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার রাতে চৌমুহনী-ফেনী সড়কের পাশ্ববর্তী নোয়াখালী চক্ষু হাসপাতাল’র সামনে এই ঘটনা ঘটে। ধৃত সোহাগ পৌর এলাকার হাজীপুর গ্রামের ইলিয়াছ ড্রাইভারের ছেলে এবং মতাশীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে আটটার দিকে সোহাগ নোয়াখালী চু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা এক দম্পতিকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় তাঁরা ওই ছিনতাইকারীকে জাপটে ধরে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাঁকে একটি রিভলবারসহ আটক করে পুলিশে হস্তান্তর করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রব জানান, ধৃত অস্ত্রধারী যুবক ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। গতকাল শনিবার তাঁকে অস্ত্র আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
সড়ক দূর্ঘটনা, অপরাধ ও হামলা-সংঘর্ষ