চলমান নোয়খালী ফেনী প্রতিনিধি জুলহাস তালুকদার দেশের দ্বিতীয় এবং একমাত্র চব্বিশ ঘণ্টার সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ-এর ক্যামেরাম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
এটিএন নিউজ-এর চেয়ারম্যান মাহফুজুর রহমান স্বাক্ষরিত নিয়োগপত্রটি গত ৫ এপ্রিল ‘বাংলার ২৪ ঘণ্টা’ শ্লোগানের এটিএন নিউজ-এর হেড অব নিউজ মুন্নী সাহা, এডিটর এনসিএ প্রভাষ আমীন, এডিটর আউটপুট প্রণব সাহা, এডিটর ইনপুট বায়াজিদ মিল্কী, এডিটর ইংলিশ নাদিম কাদের-এর উপস্থিতিতে চিফ এডিটর এন্ড সিইও মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম নিয়োগপত্রটি জুলহাস তালুকদারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। গত ১ মে থেকে কার্যকর নিয়োগপত্রে তাকে ফেনী ব্যুরোর ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
তিনি চলমান নোয়খালী,ফোকাস বাংলার ফেনী সংবাদদাতা এবং ফেনী জেলা ভিত্তিক অনলাইন পত্রিকা ও কমিউনিটি পোর্টাল ‘ফেনী এক্সপ্রেস’-এর ফটো এন্ড ভিডিও এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন থেকে দেশের প্রথম সংবাদ ভিত্তিক চব্বিশ ঘণ্টার টেলিভিশন চ্যানেল ‘সিএসবি নিউজ’-এর কুমিল্লা ব্যুরোসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স মিডিয়ার অস্থায়ী ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলহাস তালুকদার ট্রাংক রোডের ফেনী মডেল থানার বিপরীতে সোনালী ভবনের ফাগুন ভিডিও ভিশনের সত্ত্বাধিকারী।