ChalomanNoakhali.com http://www.chalomannoakhali.com All news of Noakhali ChalomanNoakhali http://chalomannoakhali.com/resources/logo.gif http://www.chalomannoakhali.com বোমা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ীকে গ্রেফতার নিয়ে সোনাইমুড়ী থানা ঘেরাও, পরে মুক্ত : পুলিশ বলছে বোমা নয় বোমা সাদৃশ্য বস্তু ! http://www.chalomannoakhali.com/news/2348 চ.নো.রিপোর্ট::নোয়াখালীর সোনাইমুড়িতে দোকান থেকে বোমা উদ্ধারের ঘটনায় মমিন উল্যা নামের এক ব্যবসায়ীকে গ্রেফতারে জের ধরে ব্যবসায়ীরা থানা ঘেরাও করলে ২০ ঘন্টা পর ঐ ব্যবসায়ীকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী পৌর শহরের আবুল কালাম সুপার মার্কেটের নীচতলায় খন্দকার ফ্যাশনে ৫ টি বোমা উদ্ধার করে এবং দোকান মালিক মমিন উল্যাকে গ্রেফতার করেছিলো পুলিশ। রোববার সকাল থেকে সোনাইমুড়ি বাজারের ৫ শতাধিক ব্যবসায়ী সোনাইমুড়ি থানা অবরোধ করলে ব্যবসায়ী নেতাদের জিম্মায় দুপুরে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। Sun, 13 May 2012 10:51:56 +0600 নোয়াখালী জেনারেল হাসপাতাল স্বাস্থ্য সেবা নিয়ে অসন্তোষ : সাংসদ বললেন এটি হাসপাতাল না আবর্জনার স্তুপ ! http://www.chalomannoakhali.com/news/2347 চ.নো.রিপোর্ট::নোয়াখালী জেলা শহরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিভিন্ন অব্যবস্থাপনা প্রত্যক্ষ করে অসন্তোষ প্রকাশ করেছেন স্বয়ং স্বাস্থ্য সেবা কমিটির সভাপতি নোয়াখালী- ৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। দীর্ঘ একবছর পর রোববার সকালে হাসপাতালের স্বাস্থ্যসেবা কমিটির সভায় তিনি ক্ষোভ প্রকাশ করে আগামী সভার আগে হাসপাতালের সবধরনের অনিয়ম দূর করার নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালে মাত্রাতিরিক্ত রোগী থাকায় হাসপাতালের সাথে সংযুক্ত নোয়াখালী মেডিকেল কলেজের কাজ দ্রæত শেষ করার জন্য ৩ সদস্যের মনিটরিং কমিটি এবং হাসপাতালে ডাক্তারদের নিয়মিত উপস্থিতি সহ বিভিন্ন অনিয়ম রোধে ৪ সদস্যের অপর একটি কমিটি করে পরবর্তী সভায় রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেন। Sun, 13 May 2012 10:39:03 +0600 দিনে ১৬ থেকে ১৮ ঘন্টা লোডশেডিং ! : সোনাইমুড়ীতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, সড়ক অবরোধ http://www.chalomannoakhali.com/news/2346 রুদ্র মাসুদ::দিনে গড়প্রতি ১৬ থেকে ১৮ ঘন্টার ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ট সোনাইমুড়িবাসী অবশেষে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবী ও অব্যাহত লোড শেডিংয়ের প্রতিবাদে সোনাইমুড়ীতে পল্লী বিদ্যুত সমিতি অফিস ঘেরাও এবং সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ বিক্ষুব্ধ গ্রাহকরা। রোববার সকাল ১১ টার দিকে সড়ক অবরোধ ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও গ্রাহকরা। বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপি রাস্তায় অবরোধের ফলে নোয়াখালী-কুমিল্লা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্র্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সোনাইমুড়ি জোনাল অফিসের ডিজিএম’র সাথে কথা বলে বিদুৎ সরবরাহ বৃদ্ধির আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। ক্ষুব্ধ গ্রাহক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত একমাস ধরে সোনাইমুড়ী পৌরসভসহ ইউনিয়নগুলোতে গড়ে প্রতিদিন ৬-৭ ঘন্টা বিদ্যুৎ থাকে। প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘন্টা বিদ্যুতের কোনো দেখা পাওয়া যায় না। পল্লী বিদ্যুৎ সমিতি অফিসে বারবার ধরণা দেওয়ার পরও পরিস্থিতির কোন উন্নতি হয়নি। পলে শিক্ষার্থীদের পড়ালেখা, ক্ষুদ্র-মাঝারি শিল্পকারখানা থেকে ব্যবসা বাণিজ্য সবাই প্রায় অচল হয়ে পড়েছে। যারফলে পল্লী বিদ্যুতের গ্রাহকরা বাধ্য হয়েই রাস্তায় নেমে আসে। গ্রাহকরা বিদ্যুৎ সরবরাহ বাড়ানো এবং নির্দিষ্ট সময়ে ও পূর্ব ঘোষণা দিয়ে লোডশেডিং দেওয়ার দাবি জানায়। Sun, 13 May 2012 10:32:27 +0600 নোয়াখালীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত : সুধীর সভাপতি, বিনয় সম্পাদক http://www.chalomannoakhali.com/news/2349 চ.নো.রিপোর্ট::‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ শ্লোগানকে সামনে নিয়ে নোয়াখালী পৌর হলে অনুষ্ঠিত হয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের 11সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ডা: এবিএম জাফর উল্যাহ। শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রানা দাশ গুপ্ত। জেলার ৯ উপজেলা থেকে বিপুল সংখ্যাক হিন্দু-খ্রিষ্টান এই সম্মেলনে যোগদেয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে এডভোকেট সুধীর চন্দ্র সাহাকে সভাপতি এবং বাবু বিনয় কিশোর রায়কে সাধারণ সম্পাদক করে পরিষদের নোয়াখালী জেলা কমিটি গঠন করা হয়। Sat, 12 May 2012 05:25:29 +0600 দশ বছরে চলমান নোয়াখালী : শুধু প্রশংসা নয়, এবার সহযোগীতা চাই http://www.chalomannoakhali.com/news/2344 আপনাদের উদ্যোগ ভালো। আমি/আমরা প্রতিদিনই একবার আপনাদের সাইট খুলে থাকি। দূরে বসে হলেও এলাকার খবরাখবর জানতে পারছি। আপনাদের ধন্যবাদ। এরকম অসংখ্য প্রসংশা কিংবা শুভেচ্ছায় আমরা সিক্ত হচ্ছি প্রতিনিয়তই। পাঠকদের এমন ভালো বাসায় চলমান নোয়াখালী নয় বছর পেরিয়ে এখন দশ বছের। অনলাইনেও আমরা চার বছর পূর্তির দ্বার প্রান্তে। এই দীর্ঘ সময়ে আমাদের পথচলায় যারা সহযোগীতার হাত প্রসারিত করেছেন লেখা কিংবা বিজ্ঞাপন দিয়ে তাঁদের প্রতি কতৃজ্ঞতা। তবে; শুধু প্রশসংসা নয় আগামির পথচলায় আমরা চাই আর্থিক সহযোগীতাও। Sat, 12 May 2012 03:28:15 +0600 রিমান্ড শেষে সুখীর শ্বাশুড়ীকে কারাগারে প্রেরণ : অবহেলা ও অবজ্ঞার কথা স্বীকার http://www.chalomannoakhali.com/news/2343 বিশেষ প্রতিনিধি- শ্বশুর বাড়ির অবহেলায় ঢাবি’র সাবেক মেধাবী ছাত্রী ও স্কুল শিক্ষিকা প্রসূতি ফারজানা নুর সুখীর (২৬) হত্যা মামলার গ্রেফতারকৃত তাঁর শ্বাশুড়ী মাহেনুর বেগমকে (৫০) এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারগারে প্রেরণ করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে প্রেরণ করা হয়। জিজ্ঞাসাবাদে সুখীর প্রতি অবহেলা আর অবজ্ঞাসহ গুরুত্বপূণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। Sat, 12 May 2012 02:58:34 +0600 সেনবাগে যুবদলের দুইপক্ষের সংঘর্ষ-ভাঙচুর, আহত ১০ : সাংসদের অনুরোধে ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার http://www.chalomannoakhali.com/news/2342 চ.নো.রিপোর্ট::নোয়াখালীর সেনবাগ উপজেলা সদরে যুবদলের দুইদল সমর্থকের মধ্যে কয়েকদফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের অন্তত আট-দশজন কর্মী-সমর্থক আহত হয়েছে। বৃহস্পতিবার রাত আটটা থেকে দশটা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এসময় সেনবাগ বাজারে প্রেসক্লাব চত্বরে একটি বেসরকারি হাসপাতালসহ বেশ কয়েটি দোকান হামলা-ভাঙচুরের কবলে পড়ে। পরে রাত দশটার দিকে পরিস্থিতি পুরোপুরি থানা পুলিশের নিয়ন্ত্রনে আসে। সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলা চলাকালে বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণের শব্দ শোনা যায়। Fri, 11 May 2012 02:28:13 +0600 সুখীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ক্রীড়া সংগঠকদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন http://www.chalomannoakhali.com/news/2341 চ.নো.রিপোর্ট::শ্বশুর বাড়ির অবহেলায় ঢাবি’র সাবেক মেধাবী ছাত্রী ও স্কুল শিক্ষিকা প্রসূতি ফারজানা নুর সুখীর (২৬) হত্যা মামলার আসামী তাঁর শ্বশুর ডা. আহসান উল্যা খান, স্বামী বায়েজিদ বোস্তামী ও ননদ বদরুন নাহার আহসানকে গ্রেফতারের দাবিতে মৌন অবস্থান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক ফোরাম নোয়াখালী এবং সুখীর এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচী পালিত হয়। Thu, 10 May 2012 01:47:03 +0600 নোয়াখালীতে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের মিছিল-সমাবেশ ও স্মারকলিপি http://www.chalomannoakhali.com/news/2340 চ.নো.রিপোর্ট::শিক্ষানীতির বাস্তবায়ন ও ১৭ দফা দাবিতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ নোয়াখালী জেলা শাখা সমাবেশ, মিছিল, মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষেভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। Thu, 10 May 2012 01:25:48 +0600 এসিড সন্ত্রাস : শরীফ বিহারী রিমান্ডে, হুমকির অভিযোগ http://www.chalomannoakhali.com/news/2339 চ.নো.রিপোর্ট::নোয়াখালীর সদর উপজেলার মতিপুর গ্রামে কলেজ ছাত্রী সেলিনা আক্তারের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় গ্রেফতারকৃত শরীফ বিহারীকে (১৯) জিজ্ঞাসাবদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার জৈষ্ঠ্য বিচারিক হাকিম জাকির হাসান সুধরাম থানা পুলিশের সাত দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। Thu, 10 May 2012 01:02:09 +0600 চৌমুহনী পৌরসভার ৮২ গ্রুপের সোয়া চার কোটি টাকার টেন্ডার নিয়ে মেয়রের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ কাউন্সিলরদের http://www.chalomannoakhali.com/news/2338 রুদ্র মাসুদ::নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী পৌরসভার অবকাঠামো উন্নয়নের ৮২ গ্রুপে সোয়া চার কোটি টাকার টেন্ডার নিয়ে মেয়রের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও অগ্রহণযোগ্য-অব্যবস্থাপনার অভিযোগ এনেছেন কাউন্সিলররা। নয় জন সাধারণ (পুরুষ) কাউন্সিলরের মধ্যে ৮জন কাউন্সিলর স্বাক্ষরিত একপত্রে গত ২৫ এপ্রিল জমা নেওয়া ১০/২০১১-১২ নং দরপত্র বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মেয়রের প্রতি অনুরোধ করেন। Wed, 09 May 2012 02:09:13 +0600 কুমিল্লা বোর্ডে শীর্ষ ২০ এ নোয়াখালীর ৩ বিদ্যালয় http://www.chalomannoakhali.com/news/2337 চ.নো.রিপোর্ট::এবার এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মেধা তালিকায় শীর্ষ ২০ এ স্থান করে নিয়েছে নোয়াখালীর ৩টি শিক্ষা প্রতিষ্ঠান। মেধা তালিকা অনুযায়ী বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ১৩তম, নোয়াখালী জিলাস্কুল ১৫তম ও হাতিয়া এএম উচ্চ বিদ্যালয় ২০তম স্থান অধিকার করে। Mon, 07 May 2012 10:07:16 +0600 নোয়াখালীতে এসিড আক্রান্ত দুই বোনের পাশে দাঁড়ালেন সাংসদ একরাম : সাংসদ বললেন এটি অমানবিক-বিভৎস http://www.chalomannoakhali.com/news/2336 চ.নো.রিপোর্ট::নোয়াখালীতে এসিড আক্রান্ত দুই বোনের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। সোমবার সকালে তিনি সদর উপজেলার মতিপুরে গত ১ মে ভোরে দুবৃত্তদের এসিড সন্ত্রাসের শিকার নোয়াখালী সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রী সেলিনা আক্তারের বাড়িতে যান। এসময় তিনি দুই বছর পূর্বে একই কায়দায় এসিড সন্ত্রাসের শিকার হওয়া সেলিনার ছোট বোন ফারহানা আক্তার এবং তাঁর মায়ের প্রতি সমেবদনা জানান। পাশাপাশি দ্রুত আসামীদের গ্রেফতারে সুধারাম থানা পুলিশকে নির্দেশ দেন। Mon, 07 May 2012 10:01:25 +0600 কবিরহাটে যুবদলের দুই গ্রুপে সংঘর্ষে উপজেলা যুবদলের তিন যুগ্ম আহবায়ক আহত http://www.chalomannoakhali.com/news/2334 চ.নো.রিপোর্ট::নোয়াখালীর কবিরহাটে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উপজেলা যুবদলের তিন যুগ্ম আহবায়ক আহত হয়েছে। গতকাল রোববার বিকালে কবিরহাট কলেজ গেইটে যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদাতের অনুসারীদের ওপর অপর যুগ্ম আহবায়ক একরাম উদ্দিন গ্রুপের হামলার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় শাহাদাত হোসেন বাদী হয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু নাছের ও যুবদলের যুগ্ম আহবায়ক একরাম উদ্দিনসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৪০/৫০জনে আসামী করে সন্ধ্যায় কবিরহাট থানায় মামলা দায়ের করেছেন। Mon, 07 May 2012 03:53:36 +0600 দুই গ্রামবাসীর মধ্যে সমঝোতা : সোনাইমুড়ির নান্দিয়া পাড়ায় ১৪৪ ধারা প্রত্যাহার, অস্থায়ী পুলিশ ক্যাম্প থাকবে http://www.chalomannoakhali.com/news/2333 চ.নো.রিপোর্ট::নোয়াখালীর সোনাইমুড়িতে আওয়ামীলীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ, দোকানে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় অবশেষে পাঁচ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়া পাড়া বাজারে ওই সংঘর্ষের সময় বাজারের দুই পাশের বাগপাচড়া এবং নবগ্রামের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় উপজেলা পরিষদের উদ্যোগে বিবদমান দুই গ্রামবাসীর মধ্যে সমঝোতার প্রেক্ষিতে রোববার বিকাল থেকে ১৪৪ ধারা তুলে নেয়া হয় এবং ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দুই গ্রামের মুরুব্বীদের দায়িত্ব দেওয়া হয় শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য। এদিকে যে কোনো ধরণের সহিংসতা এড়াতে নান্দিয়া বাজারে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্পটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থাকবে। তবে; পুলিশ আহত হওয়া ঘটনায় দায়েরকৃত মামলা এবং দোকান ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। Sun, 06 May 2012 12:27:26 +0600 সভাপতির ওপর হামলাকারী সহ-সভাপতিকে গ্রেফতারের দাবিতে সেনাবগে ছাত্রলীগ নেতাকর্মীদের বিক্ষোভ, সড়ক অবরোধ http://www.chalomannoakhali.com/news/2335 নিজস্ব সংবাদদাতা::উপজেলা ছাত্রলীগের সভাপতির ওপর হামলাকারী সিনিয়র সহ-সভাপতিকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতারের দাবিতে নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। রোববার উপজেলা শহরের থানা মোড়ে রাস্তায় টায়ারে আগুন দিয়ে তাঁরা সোনাইমুড়ি-সেনবাগ সড়ক অবরোধ করে। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ চলাকালে অবরোধস্থলের দুইদিকে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। এতে মানুষজনকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়। পরে দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও থানা পুলিশ তাঁকে গ্রেপ্তারের আস্বাস দিলে দলীয় নেতাকর্মীরা অবরোধ তুলে নেয়। Sun, 06 May 2012 04:00:26 +0600 সুবর্নচরের সাম্প্রদায়িক সম্প্রীত সারা দেশের জন্য মডেল : হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সম্মেলনে সাংসদ একরাম http://www.chalomannoakhali.com/news/2332 চ. নো. রিপোর্ট::নোয়াখালী-৪ সদর-সুবর্নচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, সুবর্নচরের সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সারা দেশের একটি মডেল। দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে আপনাদের সকলের সহযোগীতা প্রত্যাশা করে তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী এই উপকূলীয় চরাঞ্চলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার সিদ্ধান্ত নিয়েছে। এটি আপনাদের জন্য সবচেয়ে বড় পাওনা। সুবর্নচর হবে দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের অন্যতম সুতিকাগার। বিশেষ অর্থনৈতিক অঞ্চল হওয়ার পর এখানে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হবে তেমনি আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবো। এজন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। বর্তমান সরকারের সময় এর কাজ শুরু হবে বলে তিনি ঘোষনা দেন। শনিবার সুবর্নচর উপজেলার চরবাটা ইউনিয়নের ঘোষ ফিল্ড মাঠে সুবর্নচর উপজেলা হিন্দু, বৌদ্ধ ঐক্যপরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। Sat, 05 May 2012 08:37:41 +0600 মাইজদীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাংচুর, ৪০ লাখ টাকার মালামাল লুট, আহত-২, গ্রেফতার-০৫ : দোকান বন্ধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ, সড়ক অবরোধ http://www.chalomannoakhali.com/news/2330 চ.নো.রিপোর্ট::তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীরা নগদ ১২ লাখ টাকা প্রায় ৬’শ মোবাইল সেটসহ ৪০ লাখ টাকার মালামাল লুট করে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর প্রধান সড়কের পুরাতন বাস ষ্ট্যান্ড এলাকার জনতা সুপার মার্কেটের জোনাকী টেলিকমে এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা আরো দুটি দোকান ভাংচুর করে। হামলায় দুই দোকান কর্মচারী আহত হয়। তাঁদেরকে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শহরের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় নেমে আসে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থলে গিয়ে লুট হওয়া তিনটি মোবাইল সেট উদ্ধার ও হামলায় একজন মহিলা ও চার সন্ত্রাসীকে গ্রেফতার করে। পরবর্তীতে পুলিশ ঘটনার সাথে জড়িতের গ্রেফতার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেয় এবং দুপুরের পর থেকে দোকানপাঠ খুলতে শুরু করে। Sat, 05 May 2012 08:20:35 +0600 ভুলুয়া কলেজে নিয়োগ নিয়ে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের হাতে অধ্যক্ষ ও ডিজির প্রতিনিধি নাজেহাল http://www.chalomannoakhali.com/news/2331 চ.নো.রিপোর্ট::নোয়াখালীর ভুলুয়া ডিগ্রি কলেজে নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ-যুবলীগ নেতাদের হাতে নাজেহাল হলেন কলেজ অধ্যক্ষসহ শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি। শনিবার বিকালে এ ঘটনার পর শেষ পর্যন্ত নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়েই তারা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। Sat, 05 May 2012 08:16:09 +0600 জেলা জুড়ে তোড়পাড়, পুলিশের হস্তক্ষেপে ভুন্ডুল : অনুমতি ছাড়াই অবৈধভাবে শিল্পকলা নোয়াখালী শিল্পকলা একাডেমীতে ডেসটিনি’র এওয়ার্ড প্রোগ্রাম! http://www.chalomannoakhali.com/news/2329 রুদ্র মাসুদ::কোনো প্রকার অনুমতি ছাড়াই নোয়াখালী শিল্পকলা একাডেমীতে বিতর্কিত এমএলএম কোম্পানী ডেসটিনির কথিত এডওয়ার্ড প্রদান অনুষ্ঠান নিয়ে শুক্রবার জেলা জুড়ে তোড়পাড় শুরু হয়। পরে জানতে পেরে জেলা প্রশাসকের নির্দেশে বিকালে পুলিশী হস্তক্ষেপে ভুন্ডুল যায় ডেসটিনির সেই আয়োজন। এদিকে ডেসিটিনির কর্মকর্তারা অনুষ্ঠান আয়োজনের অনুমতি থাকার দাবি করলেও কোন প্রমান দেখাতে পারেননি। Fri, 04 May 2012 15:26:37 +0600 সেনবাগে সড়ক দূর্ঘটনায় নিহত-১জন http://www.chalomannoakhali.com/news/2328 চ.নো.রিপোর্ট::নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া-বসন্তপুর সড়কে শুক্রবার বিকেলে সড়ক দূর্ঘটনায় দুলাল মিয়া (৩২) নামে এক শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছে। দুলাল মিয়া রংপুর জেলার কাউনিয়া উপজেলার পল্লীবাড়ি গ্রামের দোলোয়ার হোসেনের ছেলে। সে পেশায় ধানকাটা শ্রমিক। Fri, 04 May 2012 15:23:07 +0600 অবৈধ দখল উচ্ছেদ করায় সেনবাগে ইউএনও’র বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের প্রতিবাদে চেয়ারম্যান সমিতির সংবাদ সম্মেলন http://www.chalomannoakhali.com/news/2325 চ.নো.রিপোর্ট::নোয়াখালীর সেনবাগে অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি সম্পত্তি উদ্ধার করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশার বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে মামলা দায়েরকারীর শাস্তি দাবি ও নিন্দা জানিয়েছেন উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলনে মুল বক্তব্য তুলে ধরেন ৬নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মমিন উল্লা। পরবর্তীতে চেয়ারম্যান সমিতির সভাপতি ৪নং কাদরা ইউপি’র চেয়ারম্যান ওবায়েদুল হক ও সাধারন সম্পাদক ৫নং অর্জুনতলা ইউপি’র চেয়ারম্যান শাহজাহান ভুইয়া উচ্ছেদের বর্ণনাসহ পুরো বিষয় তুলে ধরেন। এসময় ১নং ছাতারপাইয়া ইউপি’র চেয়ারম্যান আবদুর রহমান, ২নং কেশারপাড় ইউপি’র চেয়ারম্যান আবদুল হক, ৮নং বীজবাগ ইউপি’র চেয়ারম্যান বাকের হোসেন কোম্পানী, ৯নং নবীপুর ইউপি’র চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল উপস্থিত ছিলেন। Fri, 04 May 2012 15:12:22 +0600 মুক্ত গণমাধ্যম দিবসে প্রান্তের ভাবনা : যতো আক্রোশ গণমাধ্যম কর্মীদের ওপর ! http://www.chalomannoakhali.com/news/2320 আজ বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস। ওয়ার্ল্ড প্রেস প্রিডম ডে নামেই আমাদের দেশে গণমাধ্যমকর্মীদের কাছে দিনটি পরিচিত। এ বছর দিনটি বাংলাদেশের সাংবাদিক তথা গণমাধ্যম কর্মীদের জন্য তাৎপর্যপূর্ণ মনে করছি। গত ১০ ফেব্রুয়ারি রাতে ঢাকায় নিজ বাসায় সাংবাদিক দম্পতি সাগর-রুনির নৃশংস হত্যাকান্ডের পর আমাদের সাংবাদিক সমাজের টনক নড়েছিলো। নিজ পেশা সম্পর্কে দীর্ঘদিন পর এবং নিজেদের টলটলায়মান অবস্থান সম্পর্কে হঠাৎ করেই আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ নড়েচড়ে উঠেন। সোচ্চার হয়ে উঠেন সাংবাদিক হত্যা নির্যাতন প্রতিরোধে। এ অবস্থার মধ্যেই সরকার প্রধানের বেডরুমের নিরাপত্তা সংক্রান্ত উক্তি সাংবাদিক নির্যাতনের মাত্রাকে যেনো উস্কে দেয়। যেনো সকল আক্রোশ সাংবাদিকদের ওপর। মুক্ত সাংবাদিকতা দিবসে লিখেছেন রুদ্র মাসুদ... Thu, 03 May 2012 11:20:04 +0600 ম্যানিলায় এডিবির বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশীদের সমাবেশ : জলবায়ু বিপর্যয়কে ব্যবহার করে ঋণবাণিজ্য নয় http://www.chalomannoakhali.com/news/2324 চলমান নোয়াখালী ডেস্ক::বাংলাদেশসহ এশিয়ার কোটি কোটি জনগণ জলবায়ু পরিবর্তনের ফলে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই বিপর্যয় ব্যবহার করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঋণব্যবসা করছে বলে বেসরকারি প্রতিনিধিরা অভিযোগ করেছেন। বুধবার এডিবির ৪৫তম বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে ম্যানিলায় বাংলাদেশি বেসরকারি প্রতিনিধিরা এক মানববন্ধন ও সমাবেশে এ কথা বলেন। হিউম্যানিটিওয়াচ, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান), গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) ও এনজিও ফোরাম অন এডিবি’র উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। Thu, 03 May 2012 11:18:54 +0600 নোয়াখালীতে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস পালিত http://www.chalomannoakhali.com/news/2323 চ.নো.রিপোর্ট::‘‘মুক্ত গণমাধ্যম আমার অধিকার’’ এবং ‘সামাজিক পরিবর্তনের জন্য চাই মুক্ত গণমাধ্যম’’ এই দুই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস। এ উপলক্ষে শোভাযাত্রা, মানববন্ধন, আলোচনা সভা এবং নিহত সাংবাদিকদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। Thu, 03 May 2012 11:15:25 +0600 সহিংসতা এড়াতে সোনাইমুড়ির নান্দিয়া পাড়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, ১৪৪ ধারা অব্যাহত http://www.chalomannoakhali.com/news/2322 চ.নো.রিপোর্ট::নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নান্দিয়া পাড়া বাজারে আওয়ামীলীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে পুলিশসহ ২০জন আহত হওয়ার ঘটনায় এবং দোকানে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত পৃথক দুই মামলায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। নতুন করে সহিংসতা এড়াতে নান্দিয়া বাজারে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার সন্ধ্যায়ও ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা অব্যাহত থাকবে বলে জানা গেছে। Thu, 03 May 2012 11:09:34 +0600 এসিড নিক্ষেপ : আর কেউ ধরা পড়েনি, গ্রেফতারকৃত শরীফ বিহারীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন http://www.chalomannoakhali.com/news/2321 চ.নো.রিপোর্ট::নোয়াখালীতে কলেজ ছাত্রী সেলিনা আক্তারের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় আর কোনো আসামী ধরা পড়েনি। মঙ্গলবার গ্রেফতারকৃত শরীফ বিহারীকে জিজ্ঞাসাবদের জন্য বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব। এসিড আক্রান্ত সেলিনা মুঠোফোনে সমকালকে বলেন, ছোট বোনের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় আদালতে স্বাক্ষ্য দেওয়ার কারণেই তাঁর ওপরও এসিড হামলা হয়েছে। এছাড়া অন্য কোনো কারণে নয়। তিনি তাঁদের দু’বোনের ওপর এসিড হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। Thu, 03 May 2012 11:07:39 +0600 চৌমুহনীতে পানির ট্যাংকির বিষাক্ত গ্যাসে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু http://www.chalomannoakhali.com/news/2319 চ.নো.রিপোর্ট::নোয়াখালীর চৌমুহনীতে নির্মাণাধীন পানির ট্যাংকির বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চৌমুহনী পৌর এলাকার গনিপুরে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় অপমৃত্যু দায়ের করা হবে। হতভাগ্য নির্মাণ শ্রমিকরা হচ্ছে- গনিপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে জসিম (৩৫), আবুল কালামের ছেলে সাদ্দাম (২০), জামাল উদ্দিনের ছেলে নিজাম (২২)। Wed, 02 May 2012 13:27:32 +0600 সোনাইমুড়িতে সংঘর্ষে ওসিসহ আহত-২০, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি : দুই মামলায় একই আসামী ! http://www.chalomannoakhali.com/news/2316 ম. হাসান- নোয়াখালীর সোনাইমুড়িতে স্থানীয় বিরোধের জের ধরে আওয়ামীলীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, এসআই মাহবুবুর রহমান মোল্লা, এএসআই যশবন্ত মজুমদার ও চার কনষ্টেবলসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বাজারে বিএনপির আবুল কাসেম মেম্বার ও কিছু দিনপূর্বে আওয়ামীলীগে যোগদানকারী কুদ্দুস মেম্বারের সমর্থকদের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষ চলাকালে বাজারের ১৫/১৬টি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় আগুন ধরিয়ে দেওয়া হলে ৪টি দোকান পুড়ে যায়। এক পর্যায়ে এই সংঘর্ষ কুদ্দুস মেম্বারের গ্রাম বাগপাঁড়া ও কাসেম মেম্বারে গ্রাম নবগ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ রূপ নেয় দুই গ্রামবাসীর মধ্যে। খবর পেয়ে পুলিশ সুপার হারুনুর রশিদ হাযারীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় পুলিশ দুইপক্ষকে ছত্রভঙ্গ করতে ২০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরিস্থিতির আরো অবনতির আশংকায় উপজেলা প্রশাসন নান্দিয়া পাড়া বাজার ও আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। বুধবার রাতেও ১৪৪ ধারা বলবৎ রয়েছে। Wed, 02 May 2012 13:07:23 +0600 ছোট বোনের ওপর এসিড নিক্ষেপ মামলায় আদালতে স্বাক্ষ্য দেয়ায় এবার কলেজ ছাত্রী বড় বোনকে এসিড নিক্ষেপ, গ্রেফতার-১ http://www.chalomannoakhali.com/news/2317 চ.নো.রিপোর্ট::নোয়াখালীতে ছোট বোনের ওপর এসিড নিক্ষেপের মামলায় আদালতে স্বাক্ষ্য দেওয়ায় এবার কলেজ ছাত্রী বড় বোন সেলিনা আক্তারের (১৬) ওপর এসিড নিক্ষেপ করেছে দুবৃত্তরা। মঙ্গলবার ভোরে সদর উপজেলার মতিপুর গ্রামের সোহরাব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। সেলিনা নোয়াখালী সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রী। Tue, 01 May 2012 13:31:52 +0600